
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা ড. নাজমা শাহীন। সভাপতিত্ব করেন বাশিকপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।আলোচনায় অংশ নেন বাশিকপ অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী , বাশিকপ সহ সভাপতি জনাব সাইফুল আলম, সহ সভাপতি জনাব মসয়ূদ মান্নান ও বাশিকপ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন বাশিকপ কার্যনির্বাহী পরিষদ সদস্য ,কাউন্সিলরবৃন্দ, বাশিকপ পরিচালক ও কর্মকর্তাগন। আলোচনা অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



